বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইনের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন এসব নোট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও নোটগুলো সরবরাহ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোটগুলোতে গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সংযুক্ত থাকবে।
এ ছাড়া একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে নতুন গভর্নরের স্বাক্ষরসহ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ এবং সচল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জনসচেতনতার স্বার্থে বিষয়টি প্রচারের জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

