AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৭ পিএম, ৩ মে, ২০২৬

ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার (৩ মে) বিকেলে কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

চিকেন মার্কেটসহ আশপাশের বিভিন্ন দোকান ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজ নেন।

ব্যবসায়ীরা জানান, আগের তুলনায় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত তেলের চাহিদা বেশি এবং ক্রেতারা খোলা তেলের বদলে বোতলজাত তেলের দিকে বেশি ঝুঁকছেন।

সরেজমিনে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৭০ থেকে ৯৭৫ টাকার মধ্যে। এছাড়া ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেলের দাম যথাক্রমে ১৯৫ ও ৩৯০ টাকা রাখা হয়েছে।

মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। তাদের অনেকেই জানিয়েছেন, বাজারে তেলের প্রাপ্যতা আগের চেয়ে বেড়েছে এবং পরিস্থিতি উন্নতির দিকে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিত তদারকি করছে এবং ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ে। বৈশ্বিক বাজারে দাম কমলে দেশেও তা সমন্বয় করা হবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!