AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেট ফুয়েলের দাম আবারও বাড়লো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২২ পিএম, ৭ এপ্রিল, ২০২৬

জেট ফুয়েলের দাম আবারও বাড়লো

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন মূল্যহার ঘোষণা করা হয়। জানানো হয়েছে, আজ রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা শুল্ক ও মূসকমুক্ত।

এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি আনা হয়। তখন অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়েছিল।

বিশ্ববাজারে অস্থিরতার প্রেক্ষাপটে সম্প্রতি কয়েক দফা জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে। গত ৮ মার্চও দাম বাড়িয়ে অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানির দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়ার ওপর পড়তে পারে। কারণ, উড়োজাহাজ পরিচালনার ব্যয়ের বড় অংশই জ্বালানি খাতে ব্যয় হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!