AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১১ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন৫৯০-১০ পিপিএম) ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন (৯৫ আনলেডেড অকটেন) আমদানি করা হবে।

এছাড়া, ইউএইর ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন (৫০ পিপিএম সালফার) ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সরকার বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!