মার্চ মাসেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফেব্রুয়ারির মতোই সব ধরনের জ্বালানি তেল আগের দামে বিক্রি হবে।
রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সে অনুযায়ী—প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০০ টাকায়, অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, পেট্রোল বিক্রি হবে ১১৬ টাকায়, কেরোসিনের দাম রাখা হয়েছে ১১২ টাকা ।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ মূল্য কাঠামো পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

