AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগের গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হন।

এর আগে মোস্তাকুর রহমান ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক। গত শনিবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এ বদলি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা ২০২২ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হবে।

মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করে ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এরপরে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে (এফআরটিএমডি ও এফআইসিএসডি) কাজ করেছেন। সর্বশেষ তিনি বিএফআইইউ-তে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি খুলনার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!