পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত—অর্থাৎ মোট পাঁচ ঘণ্টা।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট জারি করা এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে বিরতির সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহক সেবা ও লেনদেন চালু রাখতে হবে।
সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছরই রমজান মাসকে কেন্দ্র করে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় ব্যাংকিং সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

