AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না: অর্থমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে এবং তা চলতে হবে সমান সুযোগের ভিত্তিতে। তিনি বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না”।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা প্রয়োজন, যাতে সবাই অর্থনীতিতে অংশ নিতে পারে এবং এর সুফল উপভোগ করতে পারে।

অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক চ্যালেঞ্জ হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বল অবস্থা ঠিক করা। তিনি বলেন, “প্রফেশনালিজম, স্বচ্ছতা এবং দক্ষতা আনতেই হবে। এগুলোর অভাবে যত বড় প্রোগ্রামই থাকুক, কার্যকারিতা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে এবং সিরিয়াস ডিরেগুলেশন ও লিবারালাইজেশন আনতে হবে। দেশের ওভাররেগুলেটেড কাঠামো ও পৃষ্ঠপোষকতার রাজনীতিকে দূর করতে হবে, যাতে সকলের সমান অধিকার নিশ্চিত হয়।

আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগ দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ বাড়াবে এবং অর্থনীতির সুফল সমানভাবে বিতরণ হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!