রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

