এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে এক-এগারো সরকারের সময়ের সঙ্গে সম্পৃক্ত আরও দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—গ্রেফতার হন। বর্তমানে তারা ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
এই ধারাবাহিক গ্রেফতার নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

