AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৫ এএম, ২৭ মার্চ, ২০২৬

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি-ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় দ্রুত অটোরিকশা না চালানোয় চালককেও গুলি করে আহত করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!