বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জিন্নাহ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন এবং সম্পদ স্থানান্তর-রূপান্তরের অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

