AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যাকিংকাণ্ড: বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৩ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

হ্যাকিংকাণ্ড: বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবিপ্রধান বলেন, রাষ্ট্রপতির কার্যালয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচিবালয়ের অনুমতি গ্রহণ করেই বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানানো হয়, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে করা সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে মামলাটি সংযুক্ত করা হয়েছে।

হ্যাকিং সংক্রান্ত বিষয়ে অপতথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ডিবিপ্রধান বলেন, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য সংবলিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং এটি জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচারের অংশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!