AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই যোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০০ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

জুলাই যোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ তথ্য সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

পেজে বলা হয়েছে, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

এর আগে সোমবার দুপুরে আদালত ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

সুরভীর আইনজীবী রাশেদ খান এ খবর নিশ্চিত করেছেন।

গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার সঙ্গে জড়িত করার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করার অভিযোগ আনা হয়।

সুরভীর জামিন মঞ্জুর হওয়ায় তাকে সাময়িকভাবে আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!