AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৮ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে

উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘটনার আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতের দিকে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

এর পাশাপাশি একই রাতে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অপর আসামিরা হলেন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আসামিরা বিভিন্ন কৌশলে দেশকে অস্থিতিশীল করতে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা চালাচ্ছেন। তারা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্ররোচিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!