চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার আবু সালেহ ইব্রাহিম।
তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় ডালিমা গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি সাংগঠনিক, সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবু সালেহ ইব্রাহিম শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং আদর্শভিত্তিক ছাত্রনেতৃত্ব বিকাশে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্বপ্রাপ্তির পর তিনি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন এবং তার প্রতি আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে পারেন।
আবু সালেহ ইব্রাহিম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো. মুছা তালুকদারের ছেলে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

