AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়ক পারাপারের জন্য রোপওয়ে



মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর তৈরি করেছে বন বিভাগ। সড়ক পার হতে গিয়ে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের উভয় পাশে পৃথক পাঁচটি স্থানে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে তৈরি করা এই রোপওয়ে এখন বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের পথ হিসেবে কাজ করছে।

বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য সংগ্রহ ও আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে অনেক প্রাণী দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যায়।

এই ঝুঁকি কমাতে তৈরি করা রোপওয়ে করিডোরের মাধ্যমে বানর, কাঠবিড়ালি ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে। এতে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার কমবে বলে আশা করছে বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মাণ করা এসব রোপওয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় এ ধরনের নিরাপদ করিডোর তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে।

পরিবেশবিদদের মতে, বনাঞ্চল সংলগ্ন মহাসড়কগুলোতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!