AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে আমন, মরিচ, বীজ-সার বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০২:৪৪ পিএম, ২৪ জুন, ২০২৬

ঝিনাইগাতীতে আমন, মরিচ, বীজ-সার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ এবং হাইব্রিড কাঁচা মরিচ চাষের জন্য বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান এবং সদস্য সচিব লুৎফর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং খরিপ মৌসুমে অধিক জমিতে আবাদ নিশ্চিত করার লক্ষ্যে ১,২৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া ৭০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড কাঁচা মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়।

বক্তারা বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিতরণকৃত কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

একুশে সংবাদে জনপ্রিয়

Link copied!