AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে পদ্মা নদীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ



রাজবাড়ীতে পদ্মা নদীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের পদ্মা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার, জাটকা নিধন এবং নদী দূষণ রোধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিজি কন্টিনজেন্ট রাজবাড়ীর চার সদস্যের একটি টহল দল দৌলতদিয়া ফেরিঘাট, কুশোহাটা ও পদ্মা নদীর তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল ও মশারী জাল ব্যবহার করে জাটকা আহরণ এবং অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ১০০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পরে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, জাটকা রক্ষা এবং মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!