নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় আহত হওয়ার ঘটনায় কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁনের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ জুন (মঙ্গলবার) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন সোনারগাঁর চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া(২৯)ও সজীব মোল্লা (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় এসি ল্যান্ড সাকিব হাছান খাঁনসহ ৬ জন আহত হন। একই রাতে পাশের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ রয়েছে।
ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট নিজেই বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। আড়াইহাজার থানার পরিদর্শক তদন্ত মোঃ রিপন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

