AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ী পদ্মা নদীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৩:৫৪ পিএম, ২৩ জুন, ২০২৬

রাজবাড়ী পদ্মা নদীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকাসহ পদ্মা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার ও নদী দূষণ রোধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিজি কন্টিনজেন্ট রাজবাড়ির ৪ সদস্যের একটি টহল দল দৌলতদিয়া ফেরিঘাট, কুশোহাটা ও তৎসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়। অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল, মশারী জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে জাটকা আহরণ এবং অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ৫ হাজার মিটার অবৈধ মশারী জাল, ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও নিষিদ্ধ বিভিন্ন কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জাল গুলোর বর্তমান অবৈধ বাজার মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

পরে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট এর অনুমতি সাপেক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!