AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৩:৫১ পিএম, ২১ জুন, ২০২৬

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

আদেশ অনুযায়ী, সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম একসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভেজালবিরোধী অভিযান, বাজার তদারকি এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি জনমহলে প্রশংসা অর্জন করেন।

র‍্যাবে দায়িত্ব পালনকালে তিনি শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভেজালবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন। পরে ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়।

কর্মজীবনে পদোন্নতি সংক্রান্ত বিষয়েও আলোচনায় ছিলেন এই কর্মকর্তা। কয়েকবার পদোন্নতি না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে ওই ঘটনার জেরে তৎকালীন সরকার তাকে প্রশাসনিকভাবে ‘তিরস্কার’ শাস্তি দেয়।

এরপর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!