মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার মসজিদবাড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মেসার্স জনপ্রিয় টাইলস কর্নার’ নামের নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধন উপলক্ষে দোকান প্রাঙ্গণ রঙিন বেলুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে অতিথি ও উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক গৃহনির্মাণ সামগ্রীর চাহিদা পূরণের লক্ষ্যে এই টাইলস শোরুমটি চালু করা হয়েছে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মানসম্মত টাইলস ও ফিটিংস পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খাইরুল ইসলাম বলেন, “আমরা শুধু পণ্য নয়, ক্রেতাদের আস্থা ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাশ্রয়ী মূল্যে আধুনিক টাইলস ও ফিটিংস পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

