নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণধর্ষণের অভিযোগে জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ১/মোঃ শহীদ এবং একই এলাকার ২/মোঃ শাহিন মিয়া।
পুলিশ জানায়, গত ১০ জুন মঙ্গলবার বিকেলে সিরাব এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে।
তাদের মধ্যে একজন স্থানীয় যুবদলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার ধর্ষণের অভিযোগে ২জনকে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করা হয়েছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

