AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ‘পুশইন’ প্রতিরোধে সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি



জীবননগরে ‘পুশইন’ প্রতিরোধে সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট  আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক জিয়াউল হক এবং শাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়নের মাওলানা মহিউদ্দিন, হাসাদাহ ইউনিয়নের মাওলানা  ইসরাইল হোসেন, সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক এবং বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইনের মাধ্যমে ভারতের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে। সীমান্ত হত্যা ও পুশইনের মতো বিচারবহির্ভূত কর্মকাণ্ড অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন উভয়েরই পরিপন্থী। নো-ম্যানস ল্যান্ডে মানুষকে আটকে রাখা মানবিক সংকট সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড কখনো মেনে নেবে না। আমরা ভারতের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি।”

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন মাহফুজুর রহমান। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের আমির, সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!