বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অবস্থান তুলে ধরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের কাছে পৃথকভাবে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদানকালে জামায়াত নেতারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, “আজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। যেখানে মাদকের আস্তানা থাকবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

