জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি জিলবাংলা সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় পৌঁছালে মনোয়ার হোসেন চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি রেললাইনের নিচে পড়ে যান এবং ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

