চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে জেলার মনাকষা-চৌকা এলাকায় এ ঘটনায় ঘটে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাহিদুর রহমানের সাথে মুকুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিকেল মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
এতে অন্তত ১২ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

