AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড



পীরগঞ্জে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তারেক জিয়া ও সাগর হোসেন নামে দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তারেক জিয়া একই এলাকার শরিফুল ইসলামের ছেলে এবং সাগর হোসেন আব্দুল কাদেরের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় টাপেন্টাডল ট্যাবলেট সেবন করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!