AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০২:২০ পিএম, ২ জুন, ২০২৬

সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তাঁর দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮) এবং ২৫ বছর বয়সী এক প্রাইভেটকার চালক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যুতে যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!