AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের গণতন্ত্র বারবার উদ্ধার করেছে জিয়া পরিবার — হুইপ দুলু



বাংলাদেশের গণতন্ত্র বারবার উদ্ধার করেছে জিয়া পরিবার — হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, ততবারই জিয়া পরিবার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছে।”

সোমবার (১ জুন) বিকেলে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তিনি বাকশাল ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন।”

তিনি আরও বলেন, “একসময় গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করে মাত্র কয়েকটি পত্রিকা চালু রাখা হয়েছিল। জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেন।”

হুইপ দুলু দাবি করেন, “দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মোস্তাফিজুর রহমান শাহীন, চেয়ারম্যান আলী আকবর, অধ্যাপক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা, মহুয়া নূর কচি, আসাদুজ্জামান আসাদ মোল্লা, সোলায়মান আলী, খলিলুর রহমান গাজী, এবিএম ইকবাল হোসেন রাজু ও মাহমুদুল হাসান মেমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!