AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৩২ পিএম, ১ জুন, ২০২৬

রাজশাহীতে মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জেরে মাদক কারবারিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রবিবার (৩১ মে) রাত পৌনে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার কেঁদুর মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকার পঞ্চবটি’ এবং খড়বোনা এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে উভয় পক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাঙ্গামায় জড়িয়ে পড়ে। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ব শত্রুতার জেরে শুরু হওয়া এই মারামারিতে খড়বোনা এলাকার মিঠুনের ছেলে  শিমুল (২৮) প্রতিপক্ষের মোঃ হালিমের ছেলে মোঃ মারুফ ও তার লোকজনের ওপর চড়াও হয়। মারামারির একপর্যায়ে শিমুল প্রতিপক্ষকে ছুরিকাঘাত করে। এতে অপর পক্ষের আলামিন নামের আরও একজনসহ মোট ৩ জন গুরুতর আহত হন।

প্রথম দফায় মারামারির পর রাতভর কেঁদুর মোড় এলাকায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় সুযোগ বুঝে এক পক্ষ অপর পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি বাড়িগুলোতে লুটপাট চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে।

ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত বিপুল সংখ্যক ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!