AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৮:৪৫ পিএম, ৩০ মে, ২০২৬

মাদারগঞ্জে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই এলাকার কাশেম মণ্ডলের ছেলে। সে সাভারের রপ্তানি এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবিকার তাগিদে কাশেম মণ্ডল দীর্ঘদিন ধরে সাভারের বাইপাইল এলাকায় বসবাস করছেন। ঈদের ছুটি কাটাতে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন তারা। কিন্তু আনন্দমুখর ঈদের ছুটিতে আলিফের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!