কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে ২০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ক্লাব ৯৭-৯৯ চট্টগ্রামের বন্ধুরা।
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত কাজীর চক গ্রামে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২ কেজি মাংস, ২ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল এবং নগদ ২০০ টাকা করে বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, নাগরাকুড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাহফুজা রহমান সাজু, সাংবাদিক খালেক পারভেজ লালু এবং ক্লাব ৯৭-৯৯ চট্টগ্রামের সদস্য এস. এ. আলম মাহের, আহসান, আজিম, নুর আলম, বেনজির, রূপালী বেগম, সাজেদুল ইসলাম সুইট ও ইমতিয়াজ হোসেন শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার আহ্বানে সাড়া দিয়ে ক্লাব ৯৭-৯৯ চট্টগ্রামের সদস্যরা কোরবানির পশু সরবরাহ করেন। তাদের সহযোগিতায় বাস্তবায়িত এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
ক্লাব ৯৭-৯৯ চট্টগ্রামের এস. এ. আলম মাহের বলেন, “গত বছরের ধারাবাহিকতায় এবারও আমরা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে আরও এগিয়ে আসা উচিত।”
স্থানীয়দের মতে, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগ অসহায় পরিবারের জন্য স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

