AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার



চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ক্যারিয়ার উন্নয়নে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় কালেক্টরেট  গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ROLE_উত্তরিয় ও গৌড়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং ROLE  উত্তরির প্রতিষ্ঠাতা মোঃ বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের(BIDA) সহকারী পরিচালক মো: শরীতুল্লাহ।

এছাড়াও বক্তব্য দেন ROLE_উত্তরিয়র  দেওয়ান অমি (DU, MSc-Malaysia), ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মোঃ তাজকির,বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ ইউসুফ আলী,জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না,জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় চান্সপ্রাপ্ত মোঃ নূর আলম,কালেক্টরেট  গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ এবং গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ ছাত্ররাসহ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মোঃ তাজকিরুল ইসলাম।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!