AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচদোনায় দর্শনার্থীদের ভীড়ে মুখর ড্রিম হলিডে পার্ক



পাঁচদোনায় দর্শনার্থীদের ভীড়ে মুখর ড্রিম হলিডে পার্ক

দর্শনার্থীদের ভীড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই পার্কে দেখা গেছে সব বয়সী মানুষের ভীড়। ঈদুল আযহার ছুটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে আসছে বিনোদন কেন্দ্রগুলোতে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ‍‍`ড্রিম হলিডে পার্কে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে, ড্রিম রিভার ক্যাব, সি ওয়াল্ড, ওয়াটার পার্ক,স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ৪০ টিরও বেশি রাইডে চড়ে উচ্ছাসিত সব বয়সী দর্শনার্থীরা।

ড্রীম হলিডে পার্কে এবারের ঈদে নতুন আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে রিভার ক্যাভ। দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়াও রাইড প্রতি গুণতে হচ্ছে ৭০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা। অন্যদিকে ঈদ উপলক্ষে প্যাকেজ গুলোতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা বেছে নিচ্ছেন পছন্দ অনুযায়ী নান্দনিক সব রাইডগুলো।

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়, নতুন রাইডের পাশাপাশি বাকী সব রাইডকে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। আইন শৃংঙ্খলার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এইখানে দেশী-বিদেশী বহু সংখ্যক পর্যটকের আগমন ঘটে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে ড্রীম হলিডে পার্ক। এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমনের সুবিধা।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!