AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির সঙ্গে মিল রেখে দেশে ঈদের জামাত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩২ এএম, ২৭ মে, ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে দেশে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর আয়োজনে পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে ঈদের নামাজ আদায় করেন কয়েকশ মুসল্লি।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারেও পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের একটি অংশ প্রায় ১৫ বছর ধরে আগাম ঈদ উদযাপনের এ রেওয়াজ পালন করে আসছেন।

সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত জামাতে শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও পটুয়াখালীতে ৩৫টি গ্রামের ২৫ হাজার মানুষ পবিত্র ঈ দুল আজহা পালন করছে। আবার বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈ দুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে সাড়ে ৭ টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈ দের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। নারী ও শিশু মুসল্লিরাও এতে অংশ নেন। মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় এ জামাতে গাবতলীসহ কাহালু ও ধনুট উপজেলা থেকেও কিছু সংখ্যক মুসল্লি ঈ দের জামাতে অংশগ্রহণ করেন।

বৈরী আবহওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছু পর নামাজ অনুষ্ঠিত হয়। এবারে জামাত খোলা মাঠের অনুষ্ঠিত না হয়ে মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আবহাওয়া কারণে অনেকে এবারে জামাতে অংশগ্রহণ করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলীতে এটি ছিল ৪র্থ বারের মতো আগাম ঈ দ উদযাপন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈ দের শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজকদের দাবি, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী রোজা ও ঈ দ পালন করা উচিত। সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈ দ উদযাপন করছেন।

এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈ দের জামাত সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!