AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে সন্ত্রাসী অনি সহযোগিসহ আটক : অস্ত্র চাকু উদ্ধার


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৫০ পিএম, ২৬ মে, ২০২৬

যশোরে সন্ত্রাসী অনি সহযোগিসহ আটক : অস্ত্র চাকু উদ্ধার

যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সন্ধার পর শহরের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

অনিক হাসান অনি  শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে ও আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার  তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।  পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।#

Link copied!