AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে ঈদ উপহার পেল দুই শতাধিক মানুষ



রায়গঞ্জে ঈদ উপহার পেল দুই শতাধিক মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় সামাজিক সংগঠন ‘আলোক যাত্রা’র উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য রাহাত মাহফুজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এইচ সোহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হক।

বিশেষ অতিথি ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, আইয়ুব আলী মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ‘আলোক যাত্রা’ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শুভ, মো. মনিরুল ইসলাম, মামুন চৌধুরী, জুবায়ের হোসেন, নাহিদ, নাজমুল হুদা, তীব্র, হাবিব, শুভ, আল-আমিন, সিয়াম, হাসিব, জারিফ ও পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

পরে সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!