গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শুভ সাহা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুভ সাহা জানান, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ছাত্রলীগের সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, "আজ ২৬ মে ২ থেকে ছাত্রলীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।"
লিখিত বক্তব্যে তিনি নিজের পরিচয় তুলে ধরে জানান, তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে পদত্যাগের পেছনে কী ধরনের ব্যক্তিগত কারণ রয়েছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু জানাননি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

