AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান, জরিমানা



শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান, জরিমানা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে পৌর শহরের মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজির বাজার, মশলার বাজার, চালের বাজার, মাংসের বাজার ও শুটকির বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়কের ওপর যত্রতত্র পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে দুটি চালের আড়ৎকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

এছাড়া বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই পণ্য বিভিন্ন ক্রেতার কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রির অভিযোগে দুইজন মশলা ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা টানানো এবং নির্ধারিত দামে মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!