AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা



পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া ছাত্র রাহেল(১৮) বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল মোল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঘটনাটি উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল গ্রামের মোল্লাপাড়া এলাকায় ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাহেলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার বাবা রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। মায়ের মৃত্যুর পর থেকেই রাহেল মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপনে মানিয়ে নিতে পারছিল না।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে রাহেল ঢাকায় কাজের উদ্দেশ্যে গেলেও পরে বাড়িতে ফিরে আসে এবং ইন্দ্রল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। সম্প্রতি কিস্তিতে একটি মোবাইল ফোন কিনেছিল সে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মোবাইলটির সংযোগ বন্ধ হয়ে গেলে আরও হতাশ হয়ে পড়ে। টাকার ব্যবস্থা করতে লিচু ভাঙার কাজও করছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

স্থানীয়দের দাবি, রাহেল মোবাইল গেম ফ্রি ফায়ারে আসক্ত ছিল এবং মায়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল। সবকিছু সহ্য করতে না পেরে নিজ ঘরের সরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পীরগঞ্জ থানার ওসি জানান  ইকবাল হোসেন প্রামানিক বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের মৃত্যুর পর থেকেই ছেলেটি মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনাটি আত্মহত্যা বলেই জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!