AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদিতমারীতে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈত সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৬:০৬ পিএম, ২৫ মে, ২০২৬

আদিতমারীতে অসহায়-দুস্থ পরিবারের মাঝে  ঈত সামগ্রী বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়, দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী ও চাল বিতরণ করা হয়েছে। একই সাথে স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নিজস্ব তহবিল থেকে ৩০০ জন রিকশা, অটো ও ভ্যান চালকের মাঝে বিশেষ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।

সোমবার(২৫ মে) দুপুরে আদিতমারী উপজেলার কুমরীরহাট হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে আদিতমারী উপজেলায় এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছলেকুজ্জামান প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঈদ উপলক্ষে এলাকার ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ​এর পরপরই ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার ৩০০ জন খেটে খাওয়া রিকশা, অটো ও ভ্যান চালকের হাতে এক হাজার টাকা মূল্যের বিশেষ ঈদ প্যাকেজ তুলে দেওয়া হয়। এই উৎসব প্যাকেজের মধ্যে রয়েছে বয়লার মুরগি, ডাল, পেঁয়াজ, পোলাওয়ের চাল, সয়াবিন তেল ও সাবান।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপি সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে এবং দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। অতীতেও বিএনপি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই অঞ্চলের শ্রমজীবী ও অবহেলিত মানুষের পাশে থেকে যেকোনো দুর্যোগ ও উৎসবে চালকদের আয়-উন্নতি বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

​ঈদ ও দুর্যোগের এই মুহূর্তে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চালক ও সুবিধাভোগী সাধারণ মানুষ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!