AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৪ পিএম, ২৫ মে, ২০২৬

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত ২ টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 
পুলিশ জানায়, গত ২০ মে মেয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে করে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ওই নারী। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছালে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ওই ঘটনায় রোববার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!