AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি



ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ঘোষণার ফলে সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদিকে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে মুক্তিপাওয়া চারজনের মধ্যে একজন চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত কয়েদিকেও মুক্তি দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদিকে তাদের সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা কারাগারের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে রোববার সন্ধ্যায় মুক্তি দেয়া হয়েছে।

তার কয়েদি নং ২৩০৫/এ, তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে আব্দুল মালেক । তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা ও নগদ পাঁচহাজার টাকা দন্ডাদেশ প্রাপ্ত কয়েদি। নথি অনুযায়ী তার মামলার বিবরন, চুয়াডাঙ্গার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত, চুয়াডাঙ্গা সেসন নং ১০০/২০০৮ চুয়াডাঙ্গা থানার মামলা নং ০৮ তারিখ ১১-০৬-২০০৭, জিআর ১৯৬/২০০৭ ধারা ৩০২,৩৪।

মুক্তিপ্রাপ্ত কয়েদি আব্দুল মালেক ১১ বছর সাজা ভোগ করেছেন। তার অবশিষ্ট সাজা মওকুফ ও মুক্তির আদেশের কাগজপত্র ই-মেইলে রোববার বিকালে চুয়াডাঙ্গা কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে বিকাল সাড়ে পাঁচটায় তাকে মুক্তি দেয়া হয়। এসময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত হয়ে তাকে গ্ৰহন করেন।

জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তি প্রাপ্ত আব্দুল মালেককে একটি লুঙ্গি ও পাঞ্জাবি এবং কারাগার কর্তৃপক্ষ তার অর্থদণ্ডের অনাদায়ী পাঁচহাজার টাকা পরিশোধ করেন এবং তাকে নগদ একহাজার টাকা সম্মাননা প্রদান করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!