গাজীপুরের শ্রীপুর ১০৭ বোতল অবৈধ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সুজান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্যে ৩ লাখ ২১ হাজার টাকা। তার বিরুদ্ধে র্যাব শ্রীপুর থানায় মাদক মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার (২৩ মে) বিকেল ৫টায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ী সুজান মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের কবির হোসেনের ছেলে। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় সাহা মামলার এজাহারের বর্ননা দিয়ে বলেন, র্যাব সদস্যরা উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ীর বাজার এলাকায় বিকেল ৫টার দিকে টহল ডিউটি করছিল। এসময় গোপন সংবাদে জানতে পারে টেংরা (মধ্যপাড়া) গ্রামের এক ব্যক্তি অবৈধ বিদেশী মদ বিক্রর জন্য বাড়িতে সংরক্ষণ করতেছে। এদিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কবির হোসেনের বাড়িতে র্যাবের অভিযান চালায়।
পরে র্যাবের উপস্থিতি টের পোয়ে মাদক ব্যবসায়ী সুজান মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশী মদ রাখার কথা স্বীকার করে এবং দেখানোমতে তার নিজ বাড়ীর ষ্টোর রুম থেকে সে নিজ হাতে বিভিন্ন রংয়ের ৯টি প্লাস্টিকের বস্তায় অবৈধ বিদেশী মদ উদ্ধার করে। এর মধ্যে ৫টি প্লাস্টিকের বস্তার ভিতরে রাখা রপব ব্র্যান্ডের ৫৯টি ইনটেক কর্ক সংযুক্ত বিদেশী মদের কাঁচের বোতল।
১০৭টি অবৈধ বিদেশী মদের প্রতিটি বোতলের মূল্য আনুমানিক ৩ হাজার টাকা করে সর্বমোট মূল ৩ লাখ ২১ হাজার টাকা।
তিনি আরো বলেন, শনিবার (২৩ মে) দুপুরে গ্রেফতার মাদক ব্যবসায়ী সুজান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সুজান মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার জন্য এলাকার যুব সমাজ এবং উঠতি বয়সের যুবকেরা নেশাগ্রস্থ হয়ে বিপথগামী হচ্ছে। তার গ্রেফতারের খবরে এলাকার সাধারণ লোকজন র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

