AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে এনসিপির আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত



নিয়ামতপুরে এনসিপির আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুবশক্তি দলের আয়োজনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় নিয়ামতপুর ফিল্ড মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা জাতীয় যুবশক্তি দলের আহ্বায়ক মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোমিন বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সেলিম দেওয়ান, সদস্য সচিব হাবিবুর বাসার বিশাল, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান ও মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারুল বেগম এবং যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ। এছাড়াও উপজেলা জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিকেল ৫টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তনু, আছিয়া ও রামিসা হত্যার বিচারসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি দলের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!