জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নারী মাদক ব্যবসায়ী কাজলী আক্তার, তার বোন চায়না আক্তার ও সহযোগী ইব্রাহিম মিয়াকে ৫০ গ্রাম হিরোইনসহ আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২২মে) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা উপজেলার বাকুরচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাজলী আক্তার, তার বোন চায়না আক্তার ও সহযোগী ইব্রাহিম মিয়াকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

