শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা, প্রথম আলো বন্ধুসভা এবং রামিসার পরিবারের উদ্যোগে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা “ধর্ষণ ও হত্যার বিচার চাই”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করো” এবং “জাস্টিস ফর রামিসা”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মার্কাস মসজিদের খতিব মাওলানা ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানি, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, রামিসার চাচা লিমন মোল্লা, হাফেজ ইসমাইল হোসেন, গড়কান্দা মসজিদের ইমাম মাহমুদুল হাসান, উপজেলা মসজিদের ইমাম সামিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম তৈয়ব আলী আকন্দ, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়জিৎ দত্ত শ্যামল, অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার, প্রথম আলো শেরপুর প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, নালিতাবাড়ী প্রথম আলো বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক সাব্বির আহমেদ বাদশা, সাদ আল জুনায়েদ, স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি এবং মাওলানা মাহাদি হাসান সিদ্দিকী প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

