AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে বাড়িতে ঢুকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত আটক



ফরিদগঞ্জে বাড়িতে ঢুকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত আটক

সারা দেশে যখন শিশু রামিসা হত্যাকাণ্ডে টালমাটাল ঠিক সেই মুহূর্তে চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটল এক ভয়াবহ ঘটনা। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ফারুক হোসেন (২৬) নামে এক যুবক।

বুধবার (২০ মে ) ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনের বেলায় শিশুটি নিজ বাড়িতে একা ঘুমিয়ে ছিল। সেই সুযোগে সুযোগসন্ধানী ফারুক হোসেন বাড়িতে প্রবেশ করে এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির বাবা এ সময় ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়ির কাছাকাছি কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ক্ষিপ্রতায় অভিযুক্ত ফারুক পালাতে ব্যর্থ হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

​ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

​এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান: “শিশু নির্যাতনের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শিশু রামিসা হত্যাকাণ্ডের শোকের রেশ কাটতে না কাটতেই ফরিদগঞ্জে এমন ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে না। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!